লক্ষণ ও উপসর্গ ১। চোখের সাদা অংশ লাল হয়ে যাওয়া। ২। চোখের পাতা ফুলে যাওয়া। ৩। ঘুম হতে উঠার পর চোখের দুই পাতা একসঙ্গে লেগে থাকা। ৪। চোখ দিয়ে পানি পড়া। ৫। চোখের জ্বালাপোড়া ও চুলকানি হওয়া। ৬। চোখে হলুদ বা সাদা রঙের ময়লা জমা। ৭। আলোতে কষ্ট হওয়া। ৮। দেখতে সমস্যা হওয়া। উল্লেখ্য ভাইরাসজনিত চোখ ওঠায় পাতলা বর্ণহীন পানি পড়ে বেশি। তবে ব্যাক্টেরিয়াজনিত হলে নিঃসরণটি ঘন ও একটু হলদেটে হয়ে থাকে। প্রতিকার ১। চোখের হাত না দেয়া। ২। পুকুর বা নদী-নালায় গোসল না করা। ৩। চোখের কালো চশমা ব্যবহার করা। ৪। রুমালের পরিবর্তে নরম ও পরিষ্কার টিস্যু ব্যবহার করুন। ৫। ধুলাবালি, আগুন ও রোদে কম যাওয়া। ৬। তোয়ালেসহ অন্যান্য জিনিস পরিবারের সবাই আলাদা ব্যবহার করা। ৭। পর্যাপ্ত বিশ্রাম নেয়া। ৮। চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেয়া।